লা রিভের ২৯তম স্টোর চট্টগ্রামে উদ্বোধন, ৩ দিনে ৫০% ছাড়
লা রিভের ২৯তম স্টোর চট্টগ্রামে উদ্বোধন

লা রিভের ২৯তম স্টোরের গ্র্যান্ড ওপেনিং সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে ব্র্যান্ডটি ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিন দিন ফ্লাট ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লা রিভের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, লয়্যাল কাস্টমার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।

নতুন স্টোরের অবস্থান ও বৈশিষ্ট্য

চট্টগ্রামের স্যানমার ওশান সিটির সপ্তম তলায় পাঁচ হাজার স্কয়ার ফিট জায়গাজুড়ে সাজানো হয়েছে এই নতুন স্টোর। এখানে লা রিভের সব ধরনের ডিজাইন পাওয়া যাবে। চলতি সামার সিজনের পোশাকে ফ্লাট ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া সম্প্রতি লঞ্চ করা অফিস-টু-পার্টি কালেকশন ‘নাইন টু নাইন’ও পাওয়া যাবে।

এক্সক্লুসিভ কালেকশন ও লাইফস্টাইল পণ্য

লা রিভের এক্সক্লুসিভ কালেকশন ‘নার্গিসাস বাই লা রিভ’-এর জন্য বিশেষ ডিসপ্লে তৈরি করা হয়েছে। লাইফস্টাইল বিভাগে জুতা, হোম ডেকোর, লেদারগুডসসহ ফ্যাশন অ্যাক্সেসরিজের আকর্ষণীয় পণ্য সমাহার চোখে পড়বে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিস্তারিত জানতে অফিসিয়াল ফেসবুক পেইজে লগইন করুন: www.facebook.com/lerevecraze

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ