ফতুল্লায় চাঁদা না পেয়ে তিনজনকে কুপিয়ে জখম, স্ত্রী গ্রেপ্তার
ফতুল্লায় চাঁদা না পেয়ে তিনজন কুপিয়ে জখম, স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা দাবি করে না পেয়ে তিনজনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী সাব্বির ও তার সহযোগীরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, শীর্ষ মাদক ব্যবসায়ী সাব্বির ও তার লোকজন এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেন। সাব্বিরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাব্বির ও তার লোকজন ওই বাড়িতে গিয়ে ব্যাপক ভাংচুর ও তাণ্ডব চালায়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে কুদরত, মিজান ও জনি নামে তিনজনকে কুপিয়ে জখম করে।

পুলিশের অভিযান

সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সাব্বির ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ও হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী সাব্বির ও তার সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সাব্বিরের স্ত্রী অন্তরাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ