অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা

বাংলাদেশ ব্যাংক অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করেছে। আজ শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এই ঘোষণা দেন। তিনি এই তহবিলের বিস্তারিত তুলে ধরে আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।

সুদ ও ঋণের শর্ত

সংবাদ সম্মেলনে গভর্নর জানান, এই তহবিলের ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে দেবে, যার ফলে গ্রাহকরা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। তহবিলের মোট অর্থের মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল থেকে আসবে।

কোন খাতে ব্যয় হবে

এই তহবিল থেকে বন্ধ কলকারখানা চালু, কৃষি খাত, পোশাক শিল্প, সিএমএসএমই, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সৃজনশীল অর্থনীতিতে ঋণ ও অর্থায়ন করা হবে। এর ফলে জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গভর্নর আরও বলেন, 'দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ঋণের এক-তৃতীয়াংশ নাই হয়ে গেছে। এসবের বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ