আন্তর্জাতিক বেসরকারি এনজিও সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (ফার্মেসি) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (ফার্মেসি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: ৬৫,০০০ টাকা
যোগ্যতা
প্রার্থীদের বিবিএ/এমবিএ অথবা বি.ফার্ম/এম.ফার্ম ডিগ্রি থাকতে হবে। হাসপাতাল ও ক্লিনিকে কাজের দক্ষতা প্রয়োজন। আইটি সফটওয়্যার, এমএস অফিস এবং ডিজিটাল রিপোর্টিংয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন। আবেদনের শেষ তারিখ ৩১ মে।



