ঢেউখেলানো চুলের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হবে ঈদে
ঢেউখেলানো চুলের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হবে ঈদে

মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা এই মহিষটিকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। বাংলাদেশের এই মহিষের খবর প্রকাশিত হয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে। ২১ মে টেলিগ্রাফে খবরটি প্রকাশ করা হয়।

টেলিগ্রাফের শিরোনাম ও প্রতিবেদন

টেলিগ্রাফে প্রকাশিত খবরের শিরোনাম হলো, ‘বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্য এলবিনো বুল’ (এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে)। টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি)। তারকা এই মহিষকে দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড় লেগেই আছে বলে জানিয়েছে টেলিগ্রাফ। এ ছাড়া, এই মহিষের ছবি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

মহিষের মালিকের বক্তব্য

মহিষের মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, এটির ‘অসাধারণ চুল’ দেখেই তাঁর ভাই এর নাম রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে। জিয়া উদ্দিন জানান, মে মাসজুড়ে ঢাকার কাছে দেখতে মানুষ দলে দলে ছুটে এসেছেন। তিনি আরও বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা—ত্যাগ স্বীকার করা।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দর্শনার্থীদের প্রতিক্রিয়া

আত্মীয়স্বজন ও বন্ধুসহ মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী বলেন, ‘সত্যি মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল আছে। আমার ভাগনে এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে।’

ঈদুল আজহার প্রস্তুতি

আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এই ঈদে সারা দেশে কোরবানি হতে যাওয়া প্রায় ১ কোটি ২০ লাখ গবাদিপশুর সঙ্গে মহিষটিকেও কোরবানি করা হবে। চার বছর বয়সী এ গবাদিপশুকে এক বছর ধরে লালন-পালন করছেন জিয়া উদ্দিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ