অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার (নিরীক্ষা) পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে মৌখিক পরীক্ষার সময়সূচি

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধিভুক্ত অগ্রণী ব্যাংকে ‘সিনিয়র অফিসার (নিরীক্ষা)’ পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুন থেকে এই মৌখিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়

মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার কেন্দ্র

পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, প্রধান ভবনের ৪র্থ তলা, মতিঝিল, ঢাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রার্থীদের জন্য নির্দেশনা

  • চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
  • রিপোর্টিং টাইম থেকে মৌখিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক প্রার্থীকে তাঁর মুঠোফোন বন্ধ রাখতে হবে।
  • মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে।
  • মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ