এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস বাণিজ্যসচিবের
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যসচিব (চলতি দায়িত্ব) মো. আবদুর রহিম খান। তিনি বর্তমানে সংগঠনটির প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

বৈঠকের বিস্তারিত

রবিবার (১৭ মে) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংগঠনটির সদস্যদের একটি প্ল্যাটফর্ম ‘এফবিসিসিআই সংস্কার পরিষদের’ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বৈঠকটি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এফবিসিসিআই সংস্কার পরিষদের উপদেষ্টা গিয়াসউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, বাণিজ্যমন্ত্রীর অনুরোধে তারা প্রশাসকের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে প্রশাসক আশ্বাস দিয়েছেন, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে বাণিজ্য সংগঠন বিধিমালায় যেসব সংস্কার আনার পরিকল্পনা রয়েছে, তা সংস্কার পরিষদের সঙ্গে আলোচনা করেই করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও জানান, দ্রুত নতুন প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।

সংবাদ সম্মেলন স্থগিত

প্রশাসকের পদত্যাগ এবং দ্রুত নির্বাচনের দাবিতে রবিবার দুপুর ২টায় ফেডারেশন ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেছিল এফবিসিসিআই সংস্কার পরিষদ। তবে সকালে প্রশাসকের সঙ্গে ইতিবাচক বৈঠকের পর আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান নেতারা।

এসময় উপস্থিত ছিলেন সংস্কার পরিষদের সদস্যসচিব মো. জাকির হোসেনসহ সংগঠনটির অন্য নেতারা।

পটভূমি

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি ওঠে। এরপর সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রায় এক বছর দায়িত্ব পালন করলেও তিনি নির্বাচন আয়োজন করতে পারেননি। এরপর প্রায় দেড় মাস প্রশাসকের পদ শূন্য থাকার পর গত নভেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হলেও ইতোমধ্যে ছয় মাস অতিক্রম হয়েছে।