বাবুগঞ্জে ৩৫ মণের ‘বাদশা’ ষাঁড়, কুরবানির হাট কাঁপানোর প্রস্তুতি
৩৫ মণের ‘বাদশা’ ষাঁড়, কুরবানির হাট কাঁপাবে বাবুগঞ্জে

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় এবার কুরবানির হাট কাঁপাবে অস্ট্রেলিয়ান জাতের বিশাল আকৃতির ষাঁড় গরু ‘বাদশা’। ষাঁড়টির ওজন ৩৫ মণ, দৈর্ঘ্য সাড়ে সাত ফুট ও উচ্চতা ৬ ফুট। কালো রঙের সুঠাম দেহের গরুটি খামার থেকে বের করতে চারজনের সহযোগিতা লাগে।

গরুটির পরিচিতি

গরুটির মালিক কামরুল ইসলাম পলাশ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় যুবদলের আহ্বায়ক। তিনি দাবি করেন, এটি জেলার সবচেয়ে বড় গরু। গরুটির নাম ‘বাদশা’ রাখা হয়েছে খামারের মধ্যে তার রাজত্ব বেশি থাকায়।

লালন-পালন পদ্ধতি

কামরুল ইসলাম পলাশ জানান, তিনি ৫ বছর ধরে বাদশাকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপায়ে গরুটি বড় করা হয়েছে। খাওয়ানো হয় বাড়ির খড়, গমের ছোলা, ভুট্টা, কুড়া ও ঘাস। কোনো মোটা-তাজাকরণ ওষুধ ব্যবহার করা হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ ষাঁড়টি দেখতে ছুটে আসেন। কেউ ছবি তোলেন, কেউ ভিডিও করেন। স্থানীয়দের অনেকে বলেছেন, বরিশাল জেলায় এত বড় ষাঁড় গরু তারা কোথাও দেখেননি।

প্রাণিসম্পদ কর্মকর্তার মতামত

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকার জানান, কামরুল ইসলামের খামারের গরুটি অনেক বড় হয়েছে। তাদের পরামর্শ ও উপদেশ মোতাবেক দেশীয় পদ্ধতিতে গরুটি লালন-পালন করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলায় ছোট-বড় মোট ৮৪০ জন খামারি রয়েছেন। এ বছর কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১৩ হাজার ৪৮৮টি পশু। উপজেলায় কুরবানির পশুর চাহিদা ১০ হাজার ৫৯৪টি, ফলে ২ হাজার ৮৯৪টি পশু উদ্বৃত্ত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ