এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোকলেসুর রহমানের সভাপতিত্বে ব্যাংকটির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার, ১৫ জুন ঢাকার রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় অনুমোদিত বিষয়সমূহ
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক নির্বাচন এবং অন্যান্য সাতটি সাধারণ এজেন্ডা আইটেম অনুমোদন করেন।
উপস্থিত ব্যক্তিবর্গ
ব্যাংকের স্পনসর পরিচালক মোহাম্মদ আইয়ুব; স্বাধীন পরিচালক ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার; পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন এবং মেজর আবু ফাতেহ মো. বশিরুর রহমান (অবসরপ্রাপ্ত); এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাইনুল কবির ব্যক্তিগতভাবে সভায় উপস্থিত ছিলেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও আব্দুল কাইয়ুম চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়া; এবং বিভাগীয় প্রধান ও সিনিয়র নির্বাহীরাও সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব (বর্তমান দায়িত্বপ্রাপ্ত) তওহিদুর রহমান।



