ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার টাকা
ইস্টার্ন ব্যাংক পিএলসি তাদের কাস্টমার সার্ভিস অফিসার (টেলার) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ৭ মে থেকে ১৬ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, এএমএল প্রবিধান এবং অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনায় ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
প্রার্থীর ধরন ও বয়স
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল ও বেতন
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: শিক্ষানবিশকালে (ন্যূনতম ৬ মাস) মাসিক বেতন ৩৬,০০০ টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন হবে ৪৫,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: ব্যাংকের ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করুন। আবেদনের শেষ সময় ১৬ মে ২০২৬।



