দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান এফসিএ সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিতি ও কার্যক্রম
সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব মনজুরুল আহসান এফসিএসসহ শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
চেয়ারমনের বক্তব্য
চেয়ারম্যান সব শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আর্থিক বিবরণী অনুমোদন
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং অন্যান্য বিধিবদ্ধ কার্যক্রম সম্পন্ন করা হয়।



