সৌদি আরবে ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়ল
সৌদি আরবে ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়ল

সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কুওয়া’ (Qiwa)-এর মাধ্যমে ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগের নির্দেশনা অনুযায়ী ৩০ জুনের মধ্যে কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা কাফালা (অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর) সম্পন্ন করার কথা থাকলেও, নিয়োগকর্তা ও ব্যবসায়ীদের অনুরোধে এই সময়সীমা চলতি বছরের শেষ অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন নির্দেশনার শর্তাবলী

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামার মেয়াদ অন্তত ১৮০ দিন থাকতে হবে। যদি ইকামার মেয়াদ ১৮০ দিনের কম থাকে, তাহলে ইকামা ও ওয়ার্ক পারমিট একসঙ্গে নবায়ন করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো কর্মীকে কাজে নিয়োজিত রাখা যাবে না। প্রয়োজনীয় ফি ও বকেয়া পরিশোধের দায়িত্ব নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

কে কারা এই সুবিধার আওতায় পড়বেন?

যেসব প্রবাসী কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ ১২ মাস বা তারও বেশি সময় আগে শেষ হয়ে গেছে, এবং যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগদানের পর ৬ মাসের বেশি সময় পার হলেও এখনও তাদের কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়নি, তারা এই সুবিধার আওতায় পড়বেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত সময়ে প্রবিধান মেনে পরিস্থিতি সংশোধনের ক্ষেত্রে প্রবাসী ও ব্যবসায়ীদের মধ্যে বিপুল সাড়া ও অংশগ্রহণ দেখা গেছে, যার ফলে সৌদির শ্রমবাজারে নিয়ম প্রতিপালনের হার অনেক বেড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চূড়ান্ত সুযোগ ও সতর্কতা

ব্যবসায়ী এবং কর্মীদের পরিস্থিতি সংশোধনের জন্য একটি অতিরিক্ত ও চূড়ান্ত সুযোগ দিতেই এই সময়সীমা চলতি বছরের শেষ দিন পর্যন্ত বাড়ানো হলো। এর ফলে নিয়োগকর্তারা কোনো আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা ছাড়াই বকেয়া ফি পরিশোধ করে কর্মীদের কাগজপত্র বৈধ করার সুযোগ পাবেন। তবে সময়সীমা বাড়ানো হলেও এটি অবহেলার সুযোগ নয় বলে সতর্ক করেছে শ্রম মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বৈধ না করলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা ও কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।