বেসরকারি তিস্তা বিশ্ববিদ্যালয়ে ৩ পদে জনবল নিয়োগ
তিস্তা বিশ্ববিদ্যালয়ে ৩ পদে জনবল নিয়োগ

বেসরকারি তিস্তা বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩টি। আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: রেজিস্ট্রার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দেশি বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/পিএইচডি ডিগ্রি। বিশ্ববিদ্যালয় প্রশাসনে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা; অথবা কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা; অথবা ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা: ন্যূনতম ৩৫ বছর।

২. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দেশি বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/পিএইচডি ডিগ্রি। পরীক্ষা পরিচালনা ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ব্যবস্থাপনায় সক্ষম হতে হবে। সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ন্যূনতম ৩৫ বছর।

৩. পদের নাম: উপপরিচালক (অর্থ, নিরীক্ষা ও হিসাব)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ভ্যাট, ট্যাক্স, এসডি, টিডিএস–সংক্রান্ত কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ন্যূনতম ৩০ বছর।

বেতন-ভাতা

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে অথবা ই-মেইলে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৩ জুন ২০২৬

সাক্ষাৎকারের তারিখ

২৫ জুন ২০২৬

শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ