ইসলামী ব্যাংককে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নতুন প্রতিনিধির
ইসলামী ব্যাংককে আস্থার প্রতীক গড়ার প্রত্যয় নতুন প্রতিনিধির

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে পুনরায় দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন। সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় অঙ্গীকার

মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের শেয়ারহোল্ডারদের পাশাপাশি আমানতকারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। আমানতকারীদের আমানতের ভিত্তিতেই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। তাই তাদের স্বার্থ সংরক্ষণ, আস্থা অটুট রাখা এবং সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।’

নতুন যাত্রার সূচনা

তিনি আরও বলেন, ‘আজ থেকে ইসলামী ব্যাংকের জন্য একটি নতুন যাত্রা শুরু হলো। আমরা ব্যাংকের সুনাম, স্বচ্ছতা ও পেশাদারিত্ব পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা ও প্রত্যাশার কেন্দ্র হিসেবে ইসলামী ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালনা পর্ষদের ভূমিকা

ব্যাংকের পরিচালনা পর্ষদ সার্বিক কার্যক্রম স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা দেবে জানিয়ে তিনি বলেন, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না এবং লেনদেন স্বাভাবিকভাবে চলবে।

গ্রাহকদের প্রতি বার্তা

গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংককে আমরা আবারও দেশের অন্যতম সেরা ও সর্বাধিক আস্থার ব্যাংক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।’ সংবাদ সম্মেলনে তিনি গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ