আম মৌসুমে রাজশাহীর চার জেলায় শনিবার ব্যাংক খোলা থাকবে
আম মৌসুমে রাজশাহীর চার জেলায় শনিবার ব্যাংক খোলা

চলমান আমের মৌসুমে রাজশাহী অঞ্চলের চার জেলায় সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

কোন কোন এলাকায় খোলা থাকবে ব্যাংক?

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী আমের বাজারসংলগ্ন ব্যাংকের শাখা শনিবার খোলা থাকবে।

কেন এই সিদ্ধান্ত?

ব্যাংকের শাখাগুলো নগদ অর্থের সরবরাহ ও জমা নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলার এই সিদ্ধান্ত আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংক কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ