সোনালী ব্যাংক পিএলসিতে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (জেনারেল ম্যানেজার পদমর্যাদা) পদে একজনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীর তথ্যপ্রযুক্তি খাতে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ জুন ২০২৬।
পদের বিবরণ
পদের নাম: প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (জেনারেল ম্যানেজার পদমর্যাদা)। পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লায়েড ফিজিকস, গণিত, পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ডিপ্লোমা থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর তথ্যপ্রযুক্তি খাতে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৫ বছর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা। কোনো স্বীকৃত/নিবন্ধিত কম্পিউটার সোসাইটির সদস্য/সহযোগী সদস্য হতে হবে।
চাকরির ধরন
চুক্তিভিত্তিক (৩ বছর)।
বয়সসীমা
সর্বোচ্চ ৬০ বছর।
বেতন-ভাতা
৩,৯৯,০০০ টাকা (মাসিক)।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ মহাব্যবস্থাপক, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ জুন ২০২৬। বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। নিয়োগ থেকে আরও পড়ুন: বেসরকারি চাকরি, ব্যাংকে চাকরি, নিয়োগ, চাকরিবাকরি, মানবসম্পদ, নিয়োগ পরীক্ষা, চাকরির খবর, সোনালী ব্যাংক, চাকরির পরামর্শ।



