সিনিয়র অফিসার পদে ৯০৩ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি
সিনিয়র অফিসার পদে ৯০৩ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ২১ মে ২০২৬ তারিখ থেকে এবং চলবে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • আবেদন শুরু: ২১ মে ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: যে কোনো স্থান
  • বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ