প্রগতি ইনস্যুরেন্সে সিইও পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬
প্রগতি ইনস্যুরেন্সে সিইও পদে নিয়োগ, শেষ তারিখ ২১ মে ২৬

প্রগতি ইনস্যুরেন্স পিএলসি তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ২০২৬। এই পদে নিয়োগ পেতে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

পদের বিবরণ

পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা হিসেবে ১০ কোটি টাকার বেশি ব্যবসা সৃষ্টির অভিজ্ঞতা থাকলে বিবেচিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা আবশ্যক। তবে ২০ বছরের বেশি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আন্তর্জাতিক রিইনস্যুরেন্স বাজারে পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা এবং রিইনস্যুরেন্স ব্রোকারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক থাকলে অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা

সর্বনিম্ন ৪০ বছর থেকে সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ সিভি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ২১ মে ২০২৬-এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে:

চেয়ারম্যান, প্রগতি ইনস্যুরেন্স পিএলসি, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০-২১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

খামের ওপর পদের নাম প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২১ মে ২০২৬

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ