দিনাজপুরে জমি নিয়ে পিতাকে ও ভাইকে খুন করল দুই ভাই
দিনাজপুরে জমি নিয়ে পিতা ও ভাই খুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি-জমার জের ধরে এক মর্মান্তিক ঘটনায় ছেলের হাতে পিতা এবং ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী কাল্টাশাহ পাড়ায় এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন দুলু মিয়া (৬৫) এবং তার ছেলে জয়নাল আবেদীন বিষু (৩৮)।

ঘটনার বিবরণ

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুলু মিয়ার দুই সংসার ছিল। জমি-জমার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই সংসারের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। অনেক বিচার-সালিশও হয়। মঙ্গলবার সকালে দুলু মিয়া প্রথম সংসারের ছেলে হাবিলকে নিয়ে বাড়ির পাশে ভুট্টা ছিড়তে গেলে দ্বিতীয় সংসারের দুই ছেলে সাদেকুল ইসলাম (৩০) ও সাকিব (১৮) পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুলু মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।

এ সময় হাবিল পিতাকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করা হয়। তাদের আত্মচিৎকারে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসে। ঘটনাস্থলেই পিতা দুলু মিয়ার মৃত্যু হয়। ছেলে হাবিলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার সৈয়দপুর (কুন্দল) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পলাতক খুনি ও আইনি প্রক্রিয়া

ঘটনার পর থেকেই খুনি দুই ভাই সাদেকুল ও সাকিব পলাতক রয়েছে। এ বিষয়ে ৩ নং ফতেজংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। দুলু মিয়ার লাশ দেখেছি। অপর লাশ নিয়ে আসার জন্য আইনানুগ প্রক্রিয়া চলছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি ও খুনিদের ধরার প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ