কারা অধিদপ্তর, মোংলা কাস্টমস ও সেতু কর্তৃপক্ষে চাকরির আবেদন শেষকাল ৩০ এপ্রিল
কারা অধিদপ্তর, মোংলা কাস্টমস ও সেতু কর্তৃপক্ষে চাকরির আবেদন শেষকাল ৩০ এপ্রিল

কারা অধিদপ্তর, মোংলা কাস্টমস হাউস এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চাকরির আবেদন শেষ হবে আগামীকাল ৩০ এপ্রিল ২০২৬। এই তিন সরকারি প্রতিষ্ঠানে মোট ৫৫০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কারা অধিদপ্তরে ৪৭২টি, মোংলা কাস্টমস হাউসে ৬১টি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ১৭টি পদ রয়েছে।

১. কারা অধিদপ্তরে ৪৭২ পদের বড় নিয়োগ

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগে প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লোকবল নেওয়া হবে। দুটি পদে মোট ৪৭২ জন নিয়োগ পাবেন। আবেদনের সর্বোচ্চ বয়স ২১ বছর। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

২. মোংলা কাস্টমস হাউসে ৬১ পদের চাকরি

মোংলা কাস্টমস হাউস ৬১টি শূন্য পদে নিয়োগ দেবে। ১২ থেকে ২০ গ্রেডের ২০টি ক্যাটাগরির পদে আবেদন চলছে। বিস্তারিত দেখুন এখানে

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ১৭ পদের নিয়োগ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ১৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের বিস্তারিত দেখুন এখানে

নিয়োগ সংক্রান্ত আরও খবর পেতে প্রথম আলোর গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ