রাজধানীর মতিঝিলে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মতিঝিলের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


