বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বাঁশখালী পৌর সদরের মনছুরিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত ব্যক্তির নাম বাহাদুর আলম (২৮)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার বাসিন্দা। চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে আজ সকালে তিনি কর্মস্থলে ফিরছিলেন।

আহত ব্যক্তিরা

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা মো. নোমান (৩৫) ও মণি বেগম (২৪) এবং চকরিয়া উপজেলার মো. হেলাল (২২)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অটোরিকশাটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। মাছবোঝাই পিকআপ ভ্যানটির গন্তব্য ছিল কক্সবাজারের পেকুয়া উপজেলা। বাঁশখালী পৌর সদর এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। নিহত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ