বিশ্বকাপের প্রথম রাউন্ডের ইতি ঘটল। দ্বিতীয় রাউন্ডে কোন ৩২টি দল উঠে গেছে, সেটা নিশ্চিত হয়ে গেছে এখন। আজ রাত থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। শেষ ৩২-এর এই লড়াইয়ে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ সূচি
২৯ জুন দক্ষিণ আফ্রিকা ও কানাডা লস অ্যাঞ্জেলেসে রাত ১টায়, ব্রাজিল ও জাপান হিউস্টনে রাত ১১টায়। ৩০ জুন জার্মানি ও প্যারাগুয়ে বোস্টনে রাত ২টা ৩০-এ, নেদারল্যান্ডস ও মরক্কো মন্তেরেই সকাল ৭টায়, নরওয়ে ও আইভরি কোস্ট ডালাসে রাত ১১টায়।
জুলাইয়ের প্রথম সপ্তাহের ম্যাচ
১ জুলাই ফ্রান্স ও সুইডেন নিউইয়র্ক-নিউজার্সিতে রাত ৩টায়, মেক্সিকো-ইকুয়েডর মেক্সিকো সিটিতে সকাল ৭টায়, ইংল্যান্ড-কঙ্গো আটলান্টায় রাত ১০টায়। ২ জুলাই বেলজিয়াম-সেনেগাল সিয়াটলে রাত ২টায়, যুক্তরাষ্ট্র ও বসনিয়া সানফ্রান্সিসকোতে সকাল ৬টায়।
৩ ও ৪ জুলাইয়ের ম্যাচ
৩ জুলাই স্পেন-অস্ট্রিয়া লস অ্যাঞ্জেলেসে রাত ১টায়, পর্তুগাল-ক্রোয়েশিয়া টরন্টোতে ভোর ৫টায়, সুইজারল্যান্ড-আলজেরিয়া ভ্যাংকুভারে সকাল ৯টায়। ৪ জুলাই অস্ট্রেলিয়া ও মিসর ডালাসে রাত ১২টায়, আর্জেন্টিনা ও কেপ ভার্দে মিয়ামিতে ভোর ৪টায়, কলম্বিয়া-ঘানা কানসাসে সকাল ৭টা ৩০-এ।



