বিশ্বকাপে স্পেনের জয়: অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয়
বিশ্বকাপে স্পেনের জয়: অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয়

লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্পেন ও অস্ট্রিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। বিরতিতে থেকে ফিরে আবারও গোলের দেখা পেয়েছে স্প্যানিশরা।

প্রথমার্ধে স্পেনের গোল

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। এরপর জাল বল জড়িয়েছিলেন মার্ক কুকুরেয়া। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁশি বাজান রেফারি। কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। সেই কারণেই রেফারি কুকুরেয়ার গোলটি বাতিল করেন।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় স্পেন। মার্ক কুকুয়েরার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। এতেন ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয়ার্ধে আরও একটি গোল

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় স্পেন। আলেক্স বায়েনার ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান এই পেদ্রো পোরো। এতেই ২-০ গোলে এগিয়ে গেলো স্প্যানিশরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ