রোনালদোর শেষ বিশ্বকাপ, তবে এখনই অবসর নয়
রোনালদোর শেষ বিশ্বকাপ, এখনই অবসর নয়

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেই ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছিলেন, উত্তর আমেরিকা বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। ম্যাচ শেষে সেই অবস্থানেই অটল থাকলেন পর্তুগিজ মহাতারকা। তবে এখনই অবসরের ঘোষণা দিচ্ছেন না তিনি।

রোনালদোর ভবিষ্যৎ পরিকল্পনা

৪১ বছরে পা দেওয়া রোনালদো বলেন, ‘আমি চিন্তা করার এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাব। কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না। জীবন এগিয়ে যাবে।’

ক্যারিয়ারের সাফল্য ও আক্ষেপ

ক্যারিয়ারে টানা ছয়টি বিশ্বকাপ খেলেছেন রোনালদো। ২৭ ম্যাচে করেছেন ১১ গোল। নকআউট পর্বে গোল না করার আক্ষেপও এবার ঘুচেছে তার। তাই বিশ্বকাপ জিততে না পারলেও নিজের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর মাঠে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। পরে নিজেকে সামলে নিয়ে বলেন, ‘আমি আমার সেরাটা দিয়েছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্টিয়ানোর আগে পর্তুগালের কোনও শিরোপা ছিল না, তাই আমি খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা, যা আমার কাছে বিশ্বকাপের সমান গুরুত্বের।’

বিদায়ী বক্তব্য

তিনি আরও বলেন, ‘আমি একদম পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি। আমি আমার সেরাটা দিয়েছি। আগামীকাল একটি নতুন দিন হবে, জীবন তার নিয়মেই চলবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ