ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর রোনালদোর আবেগঘন স্মরণ ডিওগো জোটাকে
ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর রোনালদোর আবেগঘন স্মরণ জোটাকে

ক্রোয়েশিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ও নাটকীয় জয়ের পর যখন পুরো পর্তুগাল শিবির উল্লাসে ভাসছে, তখনই মাঠের আবহ বদলে গেল এক আবেগঘন আবহে। ম্যাচ শেষ হতেই গ্রুপ ছবি তোলার জন্য এক হন পর্তুগালের ফুটবলাররা। তবে সেই ফ্রেমে অনুপস্থিত ছিলেন একজন যিনি ঠিক এক বছর আগে এই দলেই ছিলেন। তিনি পর্তুগিজ ফরোয়ার্ড ডিওগো জোটা, যিনি গত বছর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

রোনালদোর আবেগঘন শ্রদ্ধাঞ্জলি

আমেরিকায় যখন পর্তুগাল দল এই জয় উদযাপন করছে, তার ঠিক একদিন পরই জোটার প্রথম মৃত্যুবার্ষিকী। তাই ম্যাচ জেতার পরপরই ফটো সেশনের সময় অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো দাঁড়ালেন প্রয়াত সতীর্থের ২১ নম্বর জার্সিটি হাতে নিয়ে। ছবি তোলা শেষ হওয়ার পর পর্তুগাল অধিনায়ক নিজেই জোটার সেই ২১ নম্বর জার্সিটি গায়ে জড়ান। এরপর আকাশের দিকে তাকিয়ে দুই আঙুল উঁচিয়ে জোটাকে স্মরণ করেন।

ম্যাচ শেষে যখন পুরো দল ল্যাপ অব অনার দিচ্ছিল, তখন আর নিজের ভেতরের আবেগ ধরে রাখতে পারেননি মহাতারকা রোনালদো; ক্যামেরার সামনেই অশ্রুসিক্ত হলেন তিনি। ম্যাচ সম্প্রচারকারী অফিশিয়াল মিডিয়ার সঙ্গে কথা বলার সময় সিআরসেভেন তার আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি বেশ আবেগাপ্লুত ও বিস্মিত ছিলাম, কারণ আজকের দিনটির একটি বিশেষত্ব রয়েছে (প্রায় ঠিক এক বছর আগের এই দিনটিতেই দিওগো জোটা মারা যান)। তিনি পর্তুগালের স্পোর্ট টিভিকে আরও বলেন, ‘আমরা জানি সে আমাদের সঙ্গেই আছে এবং তাকে সেরা উপায়ে সম্মান জানাতে জয়ের বিকল্প ছিল না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সতীর্থদের প্রতিক্রিয়া

ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলের জয়সূচক গোলটি করা স্ট্রাইকার গনসালো রামোস বলেন, ‘প্রতিদিন বিশেষ কারণ আমরা প্রত্যেক দিন (জোটাকে নিয়ে) কথা বলি। সে আমাদের শক্তি দেয় এবং আজকের জয় ও প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছানো খুবই বিশেষ।’ পর্তুগাল ফরোয়ার্ড রাফায়েল লিয়াও যোগ করেন, ‘আবেগ সত্ত্বেও আমরা সবসময় বিশ্বাস করতাম, একেবারে শুরু থেকে বিশ্বাস ছিল। এর সঙ্গে একটি বাড়তি বিষয় ছিল: ডিওগো জোটা, সে সবসময় আমাদের সঙ্গে আছে এবং সাহায্য করছে।’

ডিওগো জোটার মর্মান্তিক মৃত্যু

২০২৫ সালের ৩ জুলাই ভাই আন্দ্রেকে সাথে নিয়ে নিজেই নিজের ল্যাম্বরগিনি গাড়িটি চালাচ্ছিলেন ডিওগো জোটা। স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই ভাইসহ নির্মমভাবে নিহত হন এই পর্তুগিজ তারকা। আজ এক বছর পর, বিশ্বকাপের নকআউটের মঞ্চে পর্তুগাল দল তাদের সেই প্রিয় সতীর্থকে স্মরণ করল ভালোবাসায় আর চোখের জলে।