জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় ওঠার উচ্ছ্বাস প্যারাগুয়ের খেলোয়াড়দের। টাইব্রেকার জিনিসটাই নাটকীয়। আর সেই নাটকীয়তার ভাজে ভাজে যদি আরও আরও রোমাঞ্চ যোগ হয়, তবে তো কথাই নেই।
ম্যাচের নাটকীয়তা
আজ জার্মানি–প্যারাগুয়ে রাউন্ড অব থার্টি টুর ম্যাচেও ঘটলো তা–ই। প্রথমে ৯০ মিনিট, এরপর আরও আধা ঘণ্টা মিলিয়ে দুই ঘণ্টার খেলা শেষ হলো ১–১ সমতায়। এরপর দুই দলের ৫টি করে দশ শটের টাইব্রেকার। সেই টাইব্রেকারেও আবার সমতা। শেষ পর্যন্ত সাডেন ডেথে হলো সমাধান।
বিজয়ী গোল
জার্মানির জনাথন টাহ বল উড়িয়ে মারলেও মিস করলেন না প্যারাগুয়ের হোসে কানালে। আর এই গোলেই জার্মানিকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারাল প্যারাগুয়ে।



