টাইব্রেকারে জয় নিশ্চিত করে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন মরক্কোর সুফিয়ান রাহিমি, আহমেদ রেদা তাগনাউতিসহ অন্যরা। নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।
নেদারল্যান্ডসের বিদায়
টাইব্রেকারে জাস্টিন ক্লাইভার্টের পেনাল্টি ঠেকে যায় গোলবারে, সেই ব্যর্থতাই নেদারল্যান্ডসের বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
বলের দখলের লড়াই
বলের দখল নিয়ে লড়াইয়ে নেদারল্যান্ডসের ক্রিসেনসিও সামারভিল ও মরক্কোর নুসাইর মাজরাউয়ি।
প্যারাগুয়ের গোলরক্ষকের দক্ষতা
জার্মানির নিক ভোল্টেমাডের নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো গিল।
জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের চাপ
জার্মানির জামাল মুসিয়ালাকে চাপে রাখার চেষ্টা করছেন প্যারাগুয়ের জুনিয়র আলোনসো ও মাতিয়াস গালারজা।
জার্মানির হতাশা
টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর হতাশ ইয়োশুয়া কিমিখ ও জার্মানির ফুটবলাররা।
গোল বাতিল
জোনাথান টাহ বল জালে জড়ালেও পরে অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়।
প্যারাগুয়ের আক্রমণ
জার্মান রক্ষণভাগের বিপক্ষে আক্রমণে প্যারাগুয়ের মরিসিও।
প্যারাগুয়ের জয় নিশ্চিত
টাইব্রেকারে সফল স্পটকিকে গোল করে প্যারাগুয়ের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মরিসিও।
মরক্কোর উল্লাস
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর উল্লাসে ফেটে পড়েন মরক্কোর ফুটবলাররা।



