৩ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা
আজ শুক্রবার, ৩ জুলাই ২০২৬। মানবসভ্যতার অগ্রগতি, সাফল্য ও বেদনার সাক্ষী হয়ে থাকা এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিন নিয়ে এই আয়োজন।
ঘটনাবলি
১৭৫৭ সালে মীরজাফরের ছেলে মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামের ঘাতক সিরাজউদ্দৌলাকে ছুরিকাঘাতে হত্যা করেন। ১৯১৯ সালে বিশ্বভারতীর যাত্রা শুরু হয়। ১৯২১ সালে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়। ১৯৪১ সালে মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ ঘটে। ১৯৪৭ সালে ভারতবর্ষকে দু'টি ডমিনিয়নে বিভক্ত করার জন্য 'মাউন্টবাটেন পরিকল্পনা' প্রকাশিত হয়। ১৯৫৩ সালে পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন। ১৯৬২ সালে আলজেরিয়ার স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সালে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য।
জন্ম
১৭২৮ সালে স্কট স্থপতি রবার্ট অ্যাডামের জন্ম। ১৮৫৪ সালে চেক সঙ্গীত স্রষ্টা লেইওস ইয়ানাচেকের জন্ম। ১৮৮৩ সালে জার্মান ও চেক লেখক ফ্রান্ৎস কাফকার জন্ম। ১৯১২ সালে বাঙালি রসসাহিত্যিক ও জাদুকর অজিতকৃষ্ণ বসুর জন্ম। ১৯৪১ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণনের জন্ম। ১৯৫২ সালে ভারতীয় বাঙালি গায়ক ও অভিনেতা অমিত কুমারের জন্ম। ১৯৬২ সালে মার্কিন অভিনেতা টম ক্রুজের জন্ম। ১৯৮৪ সালে বাংলাদেশি ক্রিকেটার সৈয়দ রাসেলের জন্ম।
মৃত্যু
১৯৩২ সালে বাঙালি কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবীর মৃত্যু। ১৯৭১ সালে মার্কিন সঙ্গীতশিল্পী জিম মরিসনের মৃত্যু। ১৯৯১ সালে বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ারের মৃত্যু। ১৯৯৭ সালে বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্রের মৃত্যু। ২০০৯ সালে বাংলাদেশি ঔপন্যাসিক ও কবি আলাউদ্দিন আল আজাদের মৃত্যু। ২০২০ সালে বলিউডের নৃত্য পরিচালক সরোজ খানের মৃত্যু।
আজকের খেলা
ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে আলজেরিয়াকে হারিয়েছে। আগামীকাল শনিবার ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া বনাম মিশর ম্যাচটি এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ভোর ৪টায় আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।



