১৫ জুন অনুষ্ঠিত তিনটি ম্যাচের কোনোটিতেই জয়ী দল নির্ধারিত হয়নি। স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ের কেউই তাদের ম্যাচ জিততে পারেনি। এবার ইরান-নিউজিল্যান্ড ম্যাচও সেই পথেই এগোচ্ছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই দল প্রথমার্ধ শেষ করেছে ১-১ গোলে সমতায় থেকে।
ম্যাচের শুরুতে ইরানের চাপ
খেলার শুরু থেকেই চাপ প্রয়োগ করে ইরান। প্রথম মিনিটেই তারা প্রতিপক্ষের বিপদসীমায় প্রবেশ করে। তবে নিউজিল্যান্ডের রক্ষণ সেই চাপ সামলে নেয়। মাত্র ৫ মিনিটের মাথায় গোল করে নিউজিল্যান্ড। এলিজাহ জাস্ট সুযোগ পেয়েই বল জড়িয়ে দেন ইরানের জালে। গোলের পর মাঠে গতি পায় কিউইরা। তারা ইরানের গোলমুখে একাধিক শট নেয়।
ইরানের সমতায় ফেরার চেষ্টা
তবে ইরানও হতোদ্যম হয়নি। ১৬তম মিনিটে মেহদি তারেমি সমতা ফেরানোর কাছাকাছি চলে আসেন। তিনি দারুণ গতিতে উঠে এসে গোলরক্ষককে ফাঁকি দিয়ে শট নেন, কিন্তু বারপোস্ট সেই শট আটকে দেয়। ৩২ মিনিটে সমতা ফেরায় ইরান। বক্সের ভেতর মোগানলুর শট ডিফ্লেক্ট হয়ে রামিন রেজাইয়ানের কাছে যায়। তিনি গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।
অফসাইডে বাতিল গোল
৪৫ মিনিটে ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ায় ইরান। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়। প্রথমার্ধে গ্যালারিতে ইরানি সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রামিনের গোলের পর তাদের উল্লাস যেন সোফি স্টেডিয়ামকে তেহরানের আজাদি স্টেডিয়ামে রূপ দেয়।
পরবর্তী খেলাসমূহ
- বুধবার ১৭ জুন ২০২৬ [গ্রুপ আই] রাত ১টা: ফ্রান্স – সেনেগাল, মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
- বুধবার ১৭ জুন ২০২৬ [গ্রুপ আই] ভোর ৪টা: ইরাক – নরওয়ে, জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র



