অভিষেক বিশ্বকাপেই নকআউটে কেপ ভার্দে, রূপকথার গল্প লিখে চলেছে দ্বীপ রাষ্ট্রটি
অভিষেক বিশ্বকাপেই নকআউটে কেপ ভার্দে, রূপকথার গল্প

অভিষেক বিশ্বকাপেই নকআউট পর্বে কেপ ভার্দে

মাত্র পাঁচ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে বিশ্বকাপে যেন রূপকথার গল্প লিখেই চলেছে। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র আর স্পেনের বিপক্ষে উরুগুয়ের হারে নকআউট নিশ্চিত করেছে তারা। তাও আবার অভিষেক আসরে! তা ঐতিহাসিক মুহূর্ত কাছে পেয়ে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন তারা।

হিউস্টনে আবেগঘন উদযাপন

শুক্রবার হিউস্টনের গ্যালারিতেও ছিল আবেগঘন পরিবেশ। কেপ ভার্দের সমর্থকেরা নেচেছেন, গেয়েছেন, আনন্দাশ্রু ঝরিয়েছেন। কারণ, তাদের দেশ প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২-এ উঠে ৪ জুলাই মায়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে।

ম্যাচসেরা দুয়ার্তের হুমকি

সেই ম্যাচের আগে লিওনেল মেসিদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন ম্যাচসেরা হওয়া কেপ ভার্দের মিডফিল্ডার দেরয় দুয়ার্তে, ‘হ্যাঁ, সামনে আর্জেন্টিনা। কঠিন ম্যাচ হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে। ফুটবলে সবকিছুই সম্ভব।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিন ড্রতেই নকআউট নিশ্চিত

কেপ ভার্দে তিনটি ম্যাচেই ড্র করে শেষ ৩২ নিশ্চিত করেছে। বিশেষ করে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে তাদের গোছানো ও দৃঢ় রক্ষণ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

দুয়ার্তের অবিশ্বাস্য অনুভূতি

এবার সৌদি আরবকে রুখে দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দুয়ার্তে বলেছেন, ‘সত্যি বলতে, সবকিছু অবিশ্বাস্য লাগছে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছি। আর আজ ম্যাচসেরা হয়ে ইতিহাস গড়বো, এটা কখনো কল্পনাও করিনি।’

প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আরও বলেছেন, ‘আগে উদযাপন করি। আমরা ভীষণ খুশি। আশা করি, সব কেপ ভার্দেবাসীও আনন্দিত। আগামীকাল থেকে আমরা পরের ম্যাচের প্রস্তুতি নেবো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ