বিশ্বকাপে ব্রাজিলকে পিছনে ফেলে জাপানের লিড
বিশ্বকাপে ব্রাজিলকে পিছনে ফেলে জাপানের লিড

বিশ্বকাপে শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ধাক্কা খেয়েছে ব্রাজিল। তাদের জালে একগোল দিয়ে বিরতিতে গেছে এশিয়ার পরাশক্তি জাপান।

ম্যাচের ২৯ মিনিটে গোল

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়ে ম্যাচের ২৯ মিনিটে। একমাত্র গোলটি করেছেন কাইশু সানো। মিডফিল্ডে বল হারিয়ে বিপদ ডেকে আনেন মূলত দানিলো। সেই সুযোগ কাজে লাগিয়ে কাসেমিরোকে যেন দাঁড়িয়ে থাকা দর্শক বানিয়ে বেরিয়ে যান সানো। প্রায় ২০ গজ বল এগিয়ে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন তিনি। সেই শট ঠেকাতে পারেননি আলিসন।

কাসেমিরোর হলুদ কার্ড

এর আগে ১৫ মিনিটে উল্টো হলুদ কার্ড দেখেন কাসেমিরো। জাপানের জুনিয়া ইতোকে ফাউল করার মাশুল দেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ