বেলজিয়ামের জয়, ইরানের হতাশা: গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম
বেলজিয়ামের জয়, ইরানের হতাশা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। এই জয়ের মাধ্যমে ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে অবস্থান করছে দলটি। অন্যদিকে মিশর ও ইরানের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।

গ্রুপ পর্বের চূড়ান্ত অবস্থান

মিশর ৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হচ্ছে সালাহর দলকে। মিশর আগেই জানতো ড্র করলেও তারা কোয়ালিফাই করবে, তাই যেন হিসাব করেই খেলেছে।

ইরান ম্যাচটি জিততে পারতো, তবে তাদের শেষ মুহূর্তের গোলটি বাতিল হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। ৩ পয়েন্ট নিয়ে জি গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করছে ইরান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা

বর্তমানে তৃতীয় দলের ৬ নম্বরে অবস্থান করছে তারা। ১২ গ্রুপ থেকে তৃতীয় হওয়া ৮টি দল রাউন্ড অব ৩২-এ যাবে। ইরানকে এখন তাকিয়ে থাকতে হবে গ্রুপ আই, জে ও কে-এর দিকে। এই তিন গ্রুপ থেকে যদি তিন নম্বরে থাকা দুটি দল কোয়ালিফাই করে তাহলে ইরানও তাদের সঙ্গে পরের রাউন্ডে যাচ্ছে। আর যদি তিন গ্রুপ থেকে তৃতীয় স্থানে থাকা তিন দল কোয়ালিফাই করে তাহলে ইরান বাদ পড়বে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ