দুই গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মেসির চোখে অশ্রু
দুই গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

দুই গোলে পিছিয়ে থেকে দারুণ প্রত্যাবর্তন আর্জেন্টিনার। তিন গোলে জিতে মাঠে উৎসব করেছে আলবিসেলেস্তেতারা। ম্যাচশেষে লিওনেল মেসির চোখে অশ্রু দেখা গেছে। আনন্দের কান্না বলতে পারেন।

লাউতারোর পাসে জয়সূচক গোল

আর্জেন্টিনার জয়সূচক গোলটির পাসও এসেছিল লাউতারোর পা থেকে। ম্যাচ নিয়ে আবেগাপ্লুত কণ্ঠেই লাউতারো বলেন, ‘আজ রাতে আমরা যা করেছি, অনেক দিন ধরে আমি এমন কিছু দেখিনি। ব্যক্তিগতভাবে বললে, অনেক দিন পর এমন অনুভূতি হলো। হাতে মাত্র কয়েক মিনিট বাকি, আমরা ০–২ গোলে পিছিয়ে। এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যারা আমাদের ওপর আধিপত্য করেছে, খুব শারীরিক ফুটবল খেলেছে, বারবার আমাদের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করেছে। এটি আমাদের দলের চরিত্র, বিনয় ও আত্মত্যাগের আরেকটি প্রমাণ।’

মেসির প্রতি লাউতারোর শ্রদ্ধা

এরপরই মেসিকে নিয়ে লাউতারো বলেন, ‘লিওকে যেভাবে দৌড়াতে দেখি, প্রতিদিন যেভাবে নিজেকে আরও উন্নত করছে, তা অবিশ্বাস্য। আমি মাঠেই তাকে বলেছি, সে যেন কাঁদে, কারণ তার এটা প্রাপ্য। সে-ই আমাদের নেতা।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ড্রেসিংরুমের গল্প

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পেছনে ড্রেসিংরুমের কথাও তুলে ধরেছেন লাউতারো। তিনি বলেন, ‘এই দল কখনো হাল ছাড়ে না, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। বিরতির সময় কোচ আমাদের বলেছিলেন, 'যা আছে, তা নিয়েই শেষ পর্যন্ত লড়বে।' আমরা সুযোগ তৈরি করছিলাম, কিন্তু গোল করতে পারছিলাম না। শেষ পর্যন্ত এত চেষ্টার পর যখন গোল এলো, সেটা ছিল এক বিশাল স্বস্তি, ভীষণ আবেগের মুহূর্ত।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ