মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনার কোচ স্কালোনি
মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনার কোচ স্কালোনি

নকআউট পর্বের ম্যাচ, তার উপর কন্ডিশনও পক্ষে নেই—এমন অবস্থায় শেষ আট নিশ্চিতের লড়াইয়ে মিশরের বাধায় পড়তে যাচ্ছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি সতর্ক করেছেন আলবিসেলেস্তেদের।

ম্যাচের আগে স্কালোনির বার্তা

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার ম্যাচের নামার আগে স্কালোনি বলেছেন, এবারের বিশ্বকাপে কোনো দলই ধারাবাহিকভাবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না। ভ্রমণ, তীব্র গরম, ভিন্ন ভিন্ন মাঠের পরিবেশ এবং দীর্ঘ মৌসুম শেষে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তিই এর অন্যতম কারণ।

আটলান্টা স্টেডিয়ামে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, বিশ্বকাপে ফেবারিট দলগুলোকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। তার মতে, ‘এখন আর কোনো ম্যাচ সহজ নয়। প্রতিপক্ষও প্রস্তুত হয়ে আসে, তাই প্রতিটি জয় পেতে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একাদশে তিন পরিবর্তনের আভাস

মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে অন্তত তিনটি পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি। পারেদেস পুরোপুরি ফিট থাকলে প্রায় সব সময়ই খেলেন। তবে চোটের কারণে বিকল্প হিসেবে ম্যাক অ্যালিস্টারকে উপযুক্ত মানছেন। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে কিছু কৌশলগত দুর্বলতার কথাও স্বীকার করেন স্কালোনি।

মিশরকে নিয়ে সতর্কতা

প্রতিপক্ষ মিশরকে নিয়েও যথেষ্ট সতর্ক আর্জেন্টিনা কোচ, ‘মিশর খুবই ভালো দল। তাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং কোচ দীর্ঘদিন ধরে একই পরিকল্পনায় দলকে গড়ে তুলেছেন। তারা সাধারণত রক্ষণাত্মক ফুটবল খেলে না। বরং সুযোগ পেলেই আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ