২০২৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল: ফ্রান্স-মরক্কো, স্পেন-বেলজিয়ামসহ চার ম্যাচের সূচি
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সূচি ও প্রতিপক্ষ নির্ধারণ

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ১৬–এর সব ম্যাচ শেষ হয়েছে। শেষ দিনের দুই ম্যাচে নাটকীয়তার পর জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

শেষ ষোলোর নাটকীয়তা

মিশরের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলের জয় পেয়ে শেষ আটে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, নির্ধারিত সময়ের খেলা শেষে সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড।

কোয়ার্টার ফাইনালের সূচি

আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার দেশ মরক্কো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্য তিনটি কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে এবং শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্পূর্ণ কোয়ার্টার ফাইনাল সূচি

  • বৃহস্পতিবার (৯ জুলাই), রাত ২টা: ফ্রান্স বনাম মরক্কো (বোস্টন স্টেডিয়াম)
  • শুক্রবার (১০ জুলাই), রাত ১টা: স্পেন বনাম বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
  • শনিবার (১১ জুলাই), রাত ৩টা: নরওয়ে বনাম ইংল্যান্ড (মায়ামি স্টেডিয়াম)
  • রোববার (১২ জুলাই), সকাল ৭টা: আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (কানসাস স্টেডিয়াম)