বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাত জেগে ফিট থাকার ৫ টিপস
বিশ্বকাপে রাত জেগে ফিট থাকার কার্যকরী টিপস

শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বেই এই নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। তবে ভূ-গোলার্ধের এই অংশে এখন গভীর রাত ও শেষ রাতে হচ্ছে বেশিরভাগ খেলা। বিশ্বকাপের ম্যাচ তো মিস করা যাবেই না। কিন্তু জীবন তো থেমে থাকে না। সকালে উঠলেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র আর সংসারের দায়িত্ব এসে পড়ে কাঁধে। জীবন ও জীবিকার তাগিদে নিজের দায়িত্বগুলো পালন করতেই হয় যার যার জায়গা থেকে। আর তখনই ক্লান্তি আর ঝিমুনি ভর করে। নিয়মিত ঘুমের ব্যাঘাত ঘটলে পরদিন ক্লান্তি, মনোযোগের ঘাটতি এবং কর্মক্ষমতা কমে যায়। শরীর আর মন চলতে চায় না। এভাবে রাতের পর রাত জেগেও দিনভর ফিট আর অ্যাক্টিভ থাকতে চাইলে কিছু ম্যাজিকাল টিপস মেনে চলতে হবে আপনাকে।

১. স্প্লিট স্লিপ পদ্ধতি

একটানা দীর্ঘ ঘুমের পরিবর্তে ঘুমকে দুই ভাগে ভাগ করে নিতে পারেন। খেলা শুরুর আগে কয়েক ঘণ্টা ঘুমিয়ে নিন, এরপর ম্যাচ বা গেমের জন্য জেগে উঠুন। অনুষ্ঠান শেষ হওয়ার পর আবার কিছুক্ষণ ঘুমিয়ে নিন। এতে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ঘুমের বেশিরভাগই পূরণ করা সম্ভব হয়।

২. পর্যাপ্ত পানি পান

রাত জেগে থাকার সময় শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই প্রচুর পানি পান করুন। ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা বা কফি পরিমিত পরিমাণে গ্রহণ করুন। অতিরিক্ত ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. হালকা ব্যায়াম ও স্ট্রেচিং

ম্যাচের বিরতিতে বা খেলা শেষে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং ক্লান্তি দূর হবে।

৪. স্বাস্থ্যকর খাবার

রাত জেগে থাকার সময় ভারী খাবার এড়িয়ে চলুন। বরং ফল, বাদাম, দই ইত্যাদি হালকা স্বাস্থ্যকর খাবার খান।

৫. দিনে ছোট ঘুম

দিনের বেলায় ২০-৩০ মিনিটের ছোট ঘুম (পাওয়ার ন্যাপ) নিলে শরীর ও মন সতেজ থাকে। তবে দীর্ঘ ঘুম এড়িয়ে চলুন, কারণ তা রাতের ঘুমে সমস্যা তৈরি করতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ