বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছিল মিশর। বেলজিয়ামের বিপক্ষে ইমান আশুরের গোলে লিড পেয়েছিল তারা। ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখে মোহাম্মদ সালাহর দল। তবে আত্মঘাতী গোল জয় বঞ্চিত হয় মিশর। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু'দল।
ম্যাচের বিবরণ
সিয়াটল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। বল পজিশনে বেলজিয়াম এগিয়ে থাকলেও কাউন্টার অ্যাটাকে বেশ কিছু সুযোগ তৈরি করে মিশর।
প্রথমার্ধ
ম্যাচের ২১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করে বল জালে জড়ান ইমান আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটা তার প্রথম গোল। গোল শোধে মরিয়ে হয়ে খেলতে থাকে বেলজিয়াম। প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ পায় তারা। তবে ডি বক্সের ভেতর থেকে ডকুর নেওয়া শট চলে যায় পোস্টের অনেক বাইর দিয়ে।
দ্বিতীয়ার্ধ
গোলের আশায় মাঠে নামেন রোমেলু লুকাকু। ম্যাচের ৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। এতে সমতায় ফেরে বেলজিয়াম। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র করে মাঠ ছাড়ে দু'দল।



