হামজা চৌধুরী ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন
হামজা চৌধুরী ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডি এক্সপ্রেস লিমিটেড। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্ব চূড়ান্ত হয়। এটি বাংলাদেশের নিজস্ব ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে ফুডির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

হামজা চৌধুরীর ভূমিকা

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী দেশের অন্যতম অনুপ্রেরণামূলক ক্রীড়া ব্যক্তিত্ব। তার আবেগ, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি গভীর ভালোবাসা ফুডির একটি গর্বিত দেশীয় ব্র্যান্ড হিসেবে নিজস্ব পরিচয়ের সঙ্গে সরাসরি মিলে যায়। এই সামঞ্জস্যই তাকে ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আদর্শ করে তুলেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা বাংলাদেশে ব্র্যান্ডটির পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন।

হামজার বক্তব্য

এই অংশীদারিত্ব প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, ‘আমি ফুডির সঙ্গে যুক্ত হচ্ছি, যেটি বাংলাদেশে তৈরি সবচেয়ে দ্রুততম ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ। মাঠে যেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ঠিক একইভাবে এই দেশীয় একটি ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে আমি সমানভাবে গর্বিত। ফুডির সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফুডির প্রতিক্রিয়া

ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশি গর্ব ও অধ্যবসায়ের প্রতীক। ফুডি বিশ্বাস করে স্থানীয়তার শক্তিতে, স্থানীয় প্রতিভা, স্থানীয় উদ্যম এবং স্থানীয় প্রভাবে। হামজাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া তাই একটি অত্যন্ত স্বাভাবিক এবং আনন্দের বিষয়। তিনি ঠিক সেই মূল্যবোধ ধারণ করেন, যা ফুডি প্রতিনিধিত্ব করে। আমরা তাকে ফুডি পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং এই পার্টনারশিপ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

ফুডির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিওও শাহনেওয়াজ মান্নান, ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুডি এক্সপ্রেস লিমিটেড

ফুডি এক্সপ্রেস লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ, যা সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে উঠেছে। দ্রুত ডেলিভারি, ভালো সেবা এবং সাশ্রয়ী মূল্য নিয়ে ফুডি প্রতিদিন লাখো মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আশা করা যায়, হামজা চৌধুরীর সঙ্গে এই অংশীদারিত্ব ফুডির সামনের যাত্রাকে আরও গতিশীল করবে এবং ব্র্যান্ডটিকে দেশের ঘরে ঘরে আরও বেশি পরিচিত করে তুলবে।