শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফুটবলে ফিরছে নতুন নামে
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফুটবলে ফিরছে নতুন নামে

দু'বছর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব পেশাদার ফুটবল লিগ থেকে দূরে সরে গিয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অন্যতম পুরোনো ক্লাবটি আবারও ফুটবলে ফিরতে যাচ্ছে। এবার ধানমন্ডি স্পোর্টস ক্লাব নামে ফুটবলে দেখা যাবে তাদের।

ক্রীড়া প্রতিমন্ত্রীর পরিদর্শন

আজ (শুক্রবার) ক্লাবটি পরিদর্শনে এসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বসে তিনি আবারও বিভিন্ন খেলায় পুরোপুরি ফেরার আহ্বান জানান। সাবেক তারকা ফুটবলার হিসেবে তিনি ক্লাবটির পুনরুজ্জীবনে গুরুত্বারোপ করেন।

ইতিবাচক আলোচনা

সভা শেষে ক্লাবটির অ্যাডহক কমিটির আহবায়ক ইশতিয়াক সাদেক জানান, 'মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা ক্রিকেটে তো আছি, আবারও ফুটবলে ফিরছি। চ্যাম্পিয়নশিপ লিগ দিয়ে আগামী মৌসুমে ফিরবো। লক্ষ্য আগের মতো মূল স্তরে খেলা। এছাড়া হকিসহ আরও কিছু খেলায় আমাদের নতুন করে অংশগ্রহণ থাকবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিজস্ব মাঠ ও সুবিধা

ধানমন্ডি ক্লাবটির নিজস্ব পরিপাটি মাঠসহ ক্লাব টেন্ট রয়েছে। সুবিধাদিও কম নয়। ইশতিয়াক সাদেক চাইছেন তিন বছরের মধ্যে একটি টেকসই ক্লাব বানাতে। ডোনেশনের মাধ্যমে ক্লাব না চালিয়ে নিজেদের আয়ে চলতে, যেন অন্যদের কাছে উদাহরণ হয়ে থাকে।

মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

তার ভাষ্য, 'আমরা ধানমন্ডি ক্লাবকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। ডোনেশন প্রথা থেকে বের হয়ে নিজস্ব আয়ে ক্লাব চলবে। যেন প্রতিবার দল গড়তে অন্যের দ্বারস্থ হতে না হয়। এর জন্য কিছু প্রকল্প নিতে হবে। আয়ের উৎস তৈরি করবো। আমাদের কাছে তেমন মডেলও আছে। আমি মনে করি, এটা সম্ভব। ক্রীড়া প্রতিমন্ত্রীও চান, আমরা নিজস্ব গতিতে যেন এগিয়ে যাই। আশা করছি, আমরা তা করে দেখাতে পারবো।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ