বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ম্যাচ শুরুর আগে ডালাস স্টেডিয়ামের বাইরে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে। নীল-সাদা জার্সি পরে গ্যালারি মাতিয়ে তোলেন তারা।
মেসি ও ম্যারাডোনার ছবি সংবলিত ব্যানার
সমর্থকরা লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার ছবি সংবলিত ব্যানার হাতে দলকে উৎসাহ দিচ্ছেন। ডালাসের ক্লাইড ওয়ারেন পার্কে ঐতিহ্যবাহী ‘বানদেরাসো’ সমাবেশে ভুভুজেলা, পতাকা ও মেসির ব্যানার নিয়ে দেখা যায় এক সমর্থককে।
গ্যালারি মাতিয়ে তোলেন সমর্থকরা
জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার সমর্থকরা নীল-সাদা জার্সিতে গ্যালারি মাতিয়ে তুলেছেন। ম্যারাডোনার ছবি সংবলিত পতাকা নিয়েও ছবি তুলছেন তারা।



