মুমিনুলের ৬০ রান, বাংলাদেশের ৩ উইকেটে ১১৫
মুমিনুলের ৬০ রান, বাংলাদেশের ৩ উইকেটে ১১৫

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ১১৩ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানের মধ্যে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক আউট হলে দলের হাল ধরেন সাবেক ও বর্তমান দুই অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় উইকেটে জুটি

তৃতীয় উইকেটে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন মুমিনুল ও নাজমুল। ১১টি বাউন্ডারির সাহায্যে ফিফটি তুলে নেওয়া মুমিনুল ৮১ বলে ৬০ রান করে আউট হয়েছেন। তার বিদায়ের মধ্য দিয়ে ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

বর্তমান অবস্থা

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৫ রান। ১৮ ও ০ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিরিজ সূচি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ