ভালভার্দে-চুয়ামেনি সংঘর্ষ: রিয়ালের দুই তারকাকে ৫ লাখ ইউরো জরিমানা
রিয়ালের দুই তারকার সংঘর্ষ, জরিমানা ৫ লাখ ইউরো

সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় এবং লা লিগার শিরোপাও প্রায় হাতছাড়া হয়ে গেছে তাদের। এর মধ্যেই ড্রেসিংরুমে সংঘর্ষে জড়িয়েছেন দলের দুই তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনি। এই ঘটনার জেরে দুই খেলোয়াড়কে পাঁচ লাখ ইউরো জরিমানা করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে কোনো ক্রীড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

এল ক্লাসিকোর আগে সংঘর্ষ

এমন পরিস্থিতির মধ্যেই আজ রাতে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি আজ রাত ১০টায় রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। ফলে শিরোপা কার্যত কাতালানদের হাতেই চলে গেছে বলা চলে। এটি হবে বার্সেলোনার টানা দ্বিতীয় লা লিগা শিরোপা।

ঘটনার বিবরণ

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, অনুশীলনের সময় তর্ক থেকে হাতাহাতির ঘটনার সূত্রপাত। এতে মাথায় আঘাত পান ভালভার্দে এবং তাকে হাসপাতালে নিতে হয়। ক্লাব জানিয়েছে, এই উরুগুইয়ান মিডফিল্ডার প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ফলে আজকের এল ক্লাসিকোয় তার খেলা হচ্ছে না। তবে শুক্রবার অনুশীলনে অংশ নেওয়ায় বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে পারেন চুয়ামেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যদিকে দুই তারকার হাতাহাতির ঘটনা নিয়ে রিয়াল মাদ্রিদের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে অংশ নিয়ে দুই খেলোয়াড়ই ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি কোচিং স্টাফ, সতীর্থ ও সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভালভার্দের ব্যাখ্যা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভালভার্দে জানিয়েছেন, প্রতিযোগিতার চাপ ও হতাশা থেকেই পরিস্থিতির অবনতি হয়েছিল। তিনি দাবি করেন, তর্কের সময় দুর্ঘটনাবশত একটি টেবিলে আঘাত পেয়ে কপালে কেটে যায় এবং এজন্য হাসপাতালে যেতে হয়। অন্যদিকে চুয়ামেনিও স্বীকার করেছেন, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।