প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংসে ৪৮ ওভারে ১৮৫/১ (আজান ৮৯*, ফজল ৩৯*; ইমাম ৪৫)
বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩/১০ (নাহিদ ৪*; মাহমুদুল ৮, সাদমান ১৩, শান্ত ১০১, মুমিনুল ৯১, লিটন ৩৩, মিরাজ ১০, তাইজুল ১৭, মুশফিক ৭১, এবাদত ০, তাসকিন ২৮)
পাকিস্তানের শক্ত জবাব
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের পর ব্যাট হাতে শক্ত জবাব দিচ্ছে পাকিস্তান। অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইজের প্রতিরোধে তৃতীয় দিন শুরু করেছে তারা।
আগের দিন শুরুর জুটিতে ইমাম উল হককে নিয়ে ১০৬ রান যোগ করেছেন আওয়াইজ। ইমাম উল হক ৪৫ রানে ফেরার পর আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল দারুণ প্রতিরোধ সৃষ্টি করেছেন। আওয়াইজকে নিয়ে অবিচ্ছিন্ন আছেন। তাতে ব্যবধানও কমিয়ে আনছেন তারা।
বাংলাদেশের ইনিংস
এর আগে মোহাম্মদ আব্বাসের ৫ উইকেট ও শাহীন আফ্রিদির ৩ উইকেট শিকারে প্রথম ইনিংসে ৪১৩ রানে থেমেছে বাংলাদেশ।
দ্বিতীয় দিন বাংলাদেশের হয়ে প্রতিরোধ গড়েছিলেন মূলত মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের শুরুতে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ মুশফিকের আউটের পর শেষ পর্যন্ত দলটি ১১৭.১ ওভারে অলআউট হয়েছে।
ইনিংসের শেষদিকে তাসকিন আহমেদের ১৯ বলে ঝড়ো ২৮ রানের ইনিংস দলের স্কোর ৪০০ ছাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



