মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে পাকিস্তান ক্রিকেট দল এগিয়ে চলেছে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের ব্যাটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৫৭ রান। ক্রিজে আছেন আজান আওয়াইস ৭৮ ও আব্দুল্লাহ ফজল ২৩ রানে।
অভিষেক ম্যাচেই দাপট
ঢাকা টেস্টে অভিষেক হওয়া আজান আওয়াইস প্রথম ম্যাচেই ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে। তাকে সঙ্গ দিচ্ছেন ফজল। উদ্বোধনী জুটিতে ১০৬ রান করে সাজঘরে ফিরেছেন ইমাম উল হক। তিনি ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে আউট হন।
বাংলাদেশের প্রথম ইনিংস
প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করে। সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৭১ রান করেন।
দ্বিতীয় দিনের খেলা শেষ হতে এখনো কিছু সময় বাকি। পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশের রানকে টপকানো। আজান-ফজলের জুটি আশা জাগাচ্ছে পাকিস্তান শিবিরে।



