পাকিস্তানের কাছে অতীত ভুলে সামনের দিকে তাকাতে চান শাহীন
পাকিস্তানের কাছে অতীত ভুলে সামনের দিকে তাকাতে চান শাহীন

বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বশেষ খেলার যে স্মৃতি, তা ভুলে যেতে চাইবে পাকিস্তান। কারণ নিজেদের ঘরের মাঠেই টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। তবে শুক্রবার প্রথম টেস্টের আগে পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি জানালেন সেসব ঘটনা এখন অতীত। অতীত ভুলে সামনেই তাকাতে চাইলেন তিনি।

অতীত ভুলে সামনের দিকে তাকাতে চান শাহীন

বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শাহীনের কাছে জানতে চাওয়া হয় যে, তাদের ঘরের মাঠে বাংলাদেশের আগের সাফল্য তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে কি না। জবাবে শাহীন বলেছেন, ‘দেখুন, অতীত অতীতই। ব্যক্তিগতভাবে আমি অতীত নিয়ে ভাবতে চাই না।’

তিনি জানালেন দলটির লক্ষ্য হচ্ছে, ‘আমাদের লক্ষ্য বর্তমান ও ভবিষ্যতে কীভাবে নিজেদের প্রস্তুত করছি। শুধু একটি সিরিজ নয়, আমরা কীভাবে চ্যাম্পিয়নশিপ জিতবো সেটাই আসল লক্ষ্য। দল হিসেবে আমাদের লক্ষ্য বড় এবং আমরা সে অনুযায়ী প্রস্তুত।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাহিদ রানাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন শাহীন

এ সময় বাংলাদেশের পেসার নাহিদ রানার প্রসঙ্গও উঠে আসে। সম্প্রতি পিএসএল ফাইনাল জিতে এসেছেন। তার ওপর দুর্দান্ত ফর্মেও আছেন তিনি। ফলে আসন্ন ম্যাচগুলোতে নাহিদকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন পাকিস্তান অধিনায়ক। শাহীন বলেছেন, ‘ওয়ানডের আগে আমি টেইটের সঙ্গে কথা বলেছি। সে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি সম্পদ, আশা করি তারা তাকে ভালোভাবে ব্যবহার করবে।’

এরপর রানা প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘সম্প্রতি সে দারুণ ফর্মে আছে। তবে আশা করি, এই ফর্মটা আমাদের বিপক্ষে হয়তো থাকবে না।’

মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। তার পর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ১৬ মে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ