৩৮ বছর বয়সে মারা গেছেন আফগান সাবেক পেসার শাপুর জাদরান
৩৮ বছর বয়সে মারা গেছেন আফগান সাবেক পেসার শাপুর জাদরান

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান ৩৮ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার ছিল তার ৩৯তম জন্মদিন। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর কারণ ও শেষ সময়

শাপুরের ছোট ভাই গামাই জাদরান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য ভাইয়ের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন তিনি। জীবনের শেষ কয়েক মাস এইচএলএইচ নামের বিরল এক রোগে ভুগছিলেন শাপুর। এ রোগে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।

আন্তর্জাতিক ক্যারিয়ার

আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাঁহাতি পেসার। তার মধ্যে ছিল ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শিকার ৮০ উইকেট। ২০০০ ও ২০১০-এর দশকে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের উত্থানের সময় অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২০১৫ বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্স

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স করেন শাপুর। আসরটিতে ১০টি উইকেট নিয়েছিলেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শোক

এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ