প্রতিদিনই বিশ্বজুড়ে ঘটে নানা ঘটনা, যার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো ইতিহাসের পাতায় স্থান পায়। আজ রোববার, ২৬ এপ্রিল ২০২৬। এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিন নিয়ে এই আয়োজন।
ঘটনাবলি
- ১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।
- ১৫৫৫ - জার্মানির অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়।
- ১৭০১ - ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে সাক্ষাৎ করেন।
- ১৭৭০ - ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।
- ১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।
- ১৯১৫ - যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে ইতালিকে ব্রেনার গিরিপথ পর্যন্ত ত্রেন্তিনো, তিরোল, ইস্ত্রিয়া, ডালমাসিয়া ও দোদেকানিজে দিতে সম্মত হয়।
- ১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- ১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয় এবং পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৫ - মার্কিন সরকার জনস্বার্থ রক্ষার অজুহাতে ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর সামরিক হামলা চালায়।
- ১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল পদত্যাগ করেন।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাইবেরিয়া।
- ১৯৯২ - রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়; সার্বিয়া ও মন্টেনেগ্রো নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা; সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধ শেষে বিজয়।
- ১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের 'নারী' বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
- ২০০১ - ডেনিশ টিটো পৃথিবীর প্রথম মহাকাশ পর্যটক হন।
- ২০০৪ - একটি মার্কিন গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ওষুধ আবিষ্কার করে।
জন্ম
- ৩২ - ওঠো, রোমান সম্রাট।
- ১৪৪২ - চতুর্থ এডওয়ার্ড, ইংল্যান্ডের রাজা।
- ১৭১২ - ফরাসি দার্শনিক জঁ-জাক রুসো।
- ১৭৫৮ - জেমস মন্রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।
- ১৭৭৪ - খ্রিস্টিয়ান লেওপোল্ড ফন বুখ, জার্মান ভূবিজ্ঞানী ও জীবাশ্মবিদ।
- ১৭৮৫ - জন জেমস আদোবান, ফরাসি-আমেরিকান পক্ষীবিজ্ঞানী ও চিত্রশিল্পী।
- ১৭৯৫ - চার্লস স্টুর্ট, অস্ট্রেলিয়ার আবিষ্কারক।
- ১৭৯৮ - ওজেন দ্যলাক্রোয়া, ফরাসি চিত্রকর।
- ১৮৩৮ - টবিয়াস আসের, নোবেল বিজয়ী ডাচ আইনজীবী।
- ১৮৬৯ - ফ্রান্সিস মেরি হককিন, নিউজিল্যান্ডের চিত্রশিল্পী।
- ১৮৭৯ - ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
- ১৮৮৪ - আয়েত আলী খাঁ, উপমহাদেশের উচ্চাঙ্গ সংগীতশিল্পী।
- ১৮৮৯ - লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রীয় দার্শনিক; আন্টোনিও দে অলিভেরা সালাজার, পর্তুগিজ প্রধানমন্ত্রী।
- ১৮৯৫ - খাজা হাবিবুল্লাহ, ঢাকার শেষ নবাব।
- ১৮৯৭ - নীতীন বসু, বাঙালি চলচ্চিত্র পরিচালক।
- ১৯০০ - ইয়ান হেন্ডরিখ ওর্ট, ওলন্দাজ জ্যোতির্বিদ।
- ১৯০৬ - কুর্ট গ্যোডেল, মার্কিন যুক্তিবিদ ও গণিতবিদ।
- ১৯০৮ - জন ফিঙ্গলটন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও সাংবাদিক।
- ১৯২৪ - নারায়ণ সান্যাল, বাঙালি লেখক।
- ১৯৩০ - আল্ফ ভ্যালেন্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
- ১৯৩৩ - ক্যারল বার্নেট, মার্কিন অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী।
- ১৯৩৭ - সাদ্দাম হুসাইন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।
- ১৯৪১ - কার্ল ব্যারি শার্পলেস, নোবেল বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
- ১৯৪৭ - হুমায়ুন আজাদ, বাংলাদেশি ভাষাবিজ্ঞানী ও লেখক।
- ১৯৪৯ - জগৎজ্যোতি দাস, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- ১৯৬০ - ওয়াল্টার যেঙ্গা, ইতালীয় ফুটবলার।
- ১৯৬১ - জোয়ান চেন, চীনা-আমেরিকান অভিনেত্রী।
- ১৯৬৩ - জেট লি, চীনা-সিঙ্গাপুরের মার্শাল আর্টিস্ট ও অভিনেতা।
- ১৯৬৮ - অ্যান্ডি ফ্লাওয়ার, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৭০ - মেলানিয়া ট্রাম্প, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।
- ১৯৭৪ - পেনেলোপে ক্রুজ, স্প্যানিশ অভিনেত্রী।
- ১৯৮৮ - হুয়ান মাতা, স্প্যানিশ ফুটবলার।
- ১৯৯৯ - লরা উলভার্ট, দক্ষিণ আফ্রিকান নারী ক্রিকেটার।
মৃত্যু
- ১৭৪০ - প্রথম বাজিরাও, ভারতীয় সেনাপতি।
- ১৮১৩ - মিখাইল কুটুযোভ, রুশ ফিল্ড মার্শাল।
- ১৮৫৩ - লুডভিগ টিয়েক, জার্মান লেখক।
- ১৯২০ - শ্রীনিবাস রামানুজন, ভারতীয় গণিতবিদ।
- ১৯৩২ - বিল লকউড, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৩৬ - মিসরের বাদশাহ প্রথম ফুয়াদ।
- ১৯৪৫ - বেনিতো মুসোলিনি, ইতালির ফ্যাসিস্ট নেতা।
- ১৯৫১ - আর্নল্ড সমারফেল্ড, জার্মান পদার্থবিজ্ঞানী।
- ১৯৫৪ - লিওন জউহাউক্স, নোবেল বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।
- ১৯৫৭ - গিচিন ফুনাকোশি, জাপানি মার্শাল আর্টিস্ট।
- ১৯৭০ - এড বেগ্লেয়, আমেরিকান অভিনেতা।
- ১৯৭৮ - মোহাম্মদ দাউদ খান, আফগান প্রেসিডেন্ট।
- ১৯৮৬ - ব্রডরিক ক্রফোর্ড, আমেরিকান অভিনেতা।
- ১৯৮৯ - লুসিল বল, মার্কিন অভিনেত্রী।
- ১৯৯৯ - আলফ রামসে, ইংরেজ ফুটবল ম্যানেজার; আর্থার শলো, নোবেল বিজয়ী পদার্থবিদ।
- ২০০৩ - ইউন হিয়ন সক, দক্ষিণ কোরীয় সমাজকর্মী।
- ২০০৫ - মারিয়া শেল, অস্ট্রিয়ান-সুইস অভিনেত্রী।
- ২০১২ - মাটিল্ডে কামুস, স্প্যানিশ কবি।
- ২০১৭ - জোনাথন ডেমি, আমেরিকান চলচ্চিত্র নির্মাতা।
ছুটি ও অন্যান্য
আজ বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয়।


