গান পরিবেশনা, ছড়া, কবিতা আবৃত্তি ও আড্ডার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদ্যাপন করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ১৪ এপ্রিল পয়লা বৈশাখে প্রথম আলো কুষ্টিয়া আঞ্চলিক অফিসে প্রাণবন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়।
উদ্বোধন ও বক্তব্য
বন্ধুসভার উপদেষ্টা ইমাম মেহেদীর সঞ্চালনায় উৎসবে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান। আরও বক্তব্য দেন কুষ্টিয়া সিটি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ওবাইদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন।
সাংস্কৃতিক পর্ব
সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক তিলোত্তমা বিশ্বাস, সভাপতি জসিম উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি আসলাম আলী, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুনসী সাঈদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ সাঈদ, কবি ও ছড়াকার বিপুল বিশ্বাস এবং কবি ও আবৃত্তিকার তুলিকা বিশ্বাস। সংগীত পরিবেশন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ রতন এবং কুষ্টিয়া সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান আকলিমা খাতুন।
অন্যান্য অতিথি
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার সাবেক সভাপতি রুহল আমীন, অনিক মামুনসহ অনেকে।
শৈশবের স্মৃতিচারণ করেন অধ্যাপক সরওয়ার মুর্শেদ রতন।



