ইতিহাসের পাতায় ৫ জুন: উল্লেখযোগ্য ঘটনা ও জন্ম-মৃত্যু
ইতিহাসের পাতায় ৫ জুন: গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্ব

প্রবাদে বলা হয়, 'সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।' সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ ৫ জুন ২০২৬, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ১৫০৭: ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
  • ১৬৬১: আইজ্যাক নিউটন কেমব্রিজের টিনিটি কলেজে ভর্তি হন।
  • ১৭৮৩: ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়িয়ে দেখান মন্টগলফারায় ভাইয়েরা।
  • ১৮০৬: লুই বোনাপাত হল্যান্ডের রাজা নিযুক্ত হন।
  • ১৮২৭: উসমানীয় সাম্রাজ্যের কাছে গ্রিক রাজধানী এথেন্সের পতন ঘটে।
  • ১৮৪৯: ডেনমার্কে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায়।
  • ১৮৭০: তুরস্কের কনস্টান্টিনোপল শহরের অধিকাংশই আগুনে পুড়ে যায়।
  • ১৯১৫: ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদান করা হয়।
  • ১৯১৬: তুর্কিদের বিরুদ্ধে আরব বিপ্লব শুরু হয়।
  • ১৯২৬: তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা ঘটে।
  • ১৯৪০: প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়।
  • ১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৭২: সুইডেনের রাজধানী স্টকহোমে 'জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন' শুরু হয় এবং প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
  • ১৯৭৫: কমন মার্কেটে থাকা না থাকা নিয়ে ব্রিটেনের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়; অধিকাংশ ভোট কমন মার্কেটে থাকার পক্ষে পড়ে।
  • ১৯৭৬: আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয়।
  • ১৯৮৩: অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলায় প্রায় ৬০০ উগ্রপন্থি হিন্দু নিহত হন।
  • ১৯৯৭: আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • ২০১৬: বিজিবির প্রথম নারী সদস্যদের পথচলা শুরু হয়।
  • ২০২২: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে ৪১ জন মারা যান।

জন্ম

  • ৪৬৯ খ্রিষ্টপূর্ব: সক্রেটিস, গ্রিক দার্শনিক।
  • ১৭২৩: অ্যাডাম স্মিথ, স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক।
  • ১৭৭০: তুরস্কের সুলতান দ্বিতীয় মুস্তফা।
  • ১৮৬৫: সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ।
  • ১৮৮৩: জন মেনার্ড কেইনস, ব্রিটিশ অর্থনীতিবিদ।
  • ১৮৯৮: ফেদেরিকো গারসিয়া লোরকা, স্পেনীয় কবি, নাট্যকার ও নাট্যপরিচালক।
  • ১৯০০: দেনেশ গাবর, হাঙ্গেরীয়-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও উদ্ভাবক।
  • ১৯১১: জন সি. উডস, নুরেমবার্গ বিচারের মৃত্যুদণ্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ।
  • ১৯১২: এরিক হোলিস, ইংলিশ ক্রিকেটার।
  • ১৯১৬: সিড বার্নস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
  • ১৯২৮: টনি রিচার্ডসন, ইংরেজ নাট্য ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
  • ১৯৩১: জাক দ্যমি, ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
  • ১৯৪৪: হুইটফিল্ড ডিফি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
  • ১৯৪৯: কেন ফলেট, ব্রিটিশ রোমাঞ্চ ও ঐতিহাসিক উপন্যাস রচয়িতা।
  • ১৯৫২: মুকেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।
  • ১৯৫৪: ফিল নীল, সাবেক ও বিখ্যাত ইংরেজ প্রথম-শ্রেণীর ক্রিকেট তারকা; ন্যান্সি স্টাফোর্ড, আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৫৬: স্বস্তিকা মুখোপাধ্যায়, বাঙালি সংগীতশিল্পী।
  • ১৯৭১: মার্ক ওয়ালবার্গ, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, প্রযোজক ও র্যাপার।
  • ১৯৭২: তানিয়া আহমেদ, বাংলাদেশি মডেল, অভিনেত্রী, পরিচালক ও উপস্থাপিকা।
  • ১৯৭৪: মারভিন ডিলন, ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।

মৃত্যু

  • ৮৪২: আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহ।
  • ১২৫৯: জাপানের সম্রাট সানজোর।
  • ১৩১৬: ফ্রান্সের রাজা দশম লুই।
  • ১৮৮৯: রাজেন্দ্রচন্দ্র দত্ত, ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক।
  • ১৯১০: ও হেনরি, মার্কিন ছোটগল্পকার।
  • ১৯৬৮: রবার্ট কেনেডি, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী।
  • ১৯৯৬: সত্যেন্দ্রনাথ মৈত্র, সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
  • ২০০৪: রোনাল্ড রিগান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।
  • ২০১১: আজম খান, বাংলাদেশি পপ সঙ্গীত শিল্পী।
  • ২০১২: রে ব্র্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।
  • ২০১৫: তারেক আজিজ, ইরাকি রাজনীতিবিদ, ইরাকি বাথ সোশ্যালিস্ট পার্টির নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী।

ছুটি ও অন্যান্য

আজ বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৫ জুন বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।